সিজিও কমপ্লেক্সে নুসরত জাহান ও যশ দাশগুপ্ত।Image Credit: TV9 বাংলা
কলকাতা: বাংলাদেশে গম পাঠানোর দুর্নীতিতে নাম জড়িয়েছে নুসরতের। রেশন দুর্নীতি মামলায় ইডির তলব অভিনেত্রী-প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে। আজ, বুধবার সকালে ইডি অফিসের উদ্দেশে রওনা দেন নুসরত। সকাল সাড়ে ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন প্রাক্তন তৃণমূল সাংসদ। তার সঙ্গে যশ দাশগুপ্তও রয়েছেন। ইডি যা যা নথি চেয়েছিল, সেই নথিও সঙ্গে করে এনেছেন নুসরত, এমনটাই খবর।
২০২০ সালে রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে বসিরহাটের প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহানের। তিনি প্রথমে দিল্লির ইডি অফিসে হাজিরা দিতে চেয়েছিলেন, তবে সেই আবেদন খারিজ হয়ে দেয় ইডি। বাধ্য হয়ে আজ কলকাতার সিজিও কমপ্লেক্সেই হাজিরা দিলেন নুসরত।
জানা গিয়েছে, ২০২০ সালে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে ১৭৫টি ট্রাকে করে গম পাচারের চেষ্টা করা হচ্ছিল। সেই গম সম্পূর্ণটাই রেশনের গম ছিল বলে জানা যায়। এই অভিযোগে মামলা রুজু হয়। সম্প্রতিই ইডি এই মামলার তদন্তভার নিয়েছে। যেহেতু সেই সময় বসিরহাটের সাংসদ ছিলেন নুসরত। ইডির কাছে কিছু সূত্র মারফত খবর এসেছে, সেই যোগেই নুসরতকে তলব করা হয়েছে।
প্রাথমিকভাবে নুসরত আর্জি জানিয়েছিলেন যে দিল্লিতে যেন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে ইডি সেই আবেদন খারিজ করে দেয়। তাঁকে কলকাতার অফিসেই হাজিরা দিতে বলা হয়।
বিস্তারিত আসছে…
