গ্রেফতার হওয়া এ এম হাসান নাসিম

ছবির উৎস, Collected/BBC

ছবির ক্যাপশান, সরকারি দলের চিফ হুইপকে নিয়ে কার্টুন শেয়ার করার জন্য একজনকে গ্রেফতারের অভিযোগ উঠেছে

বাংলাদেশের সরকারি দলের চিফ হুইপকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন পোস্ট করা বা শেয়ার করার অভিযোগে একজন ফেসবুক ব্যবহারকারীকে গ্রেফতার করার ঘটনায় নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে বিতর্ক হয়েছে।

হাসান নাসিমকে শুক্রবার গ্রেফতার করে ঢাকার গোয়েন্দা পুলিশ। শনিবার তাকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড চাইলেও আদালত কারাগারে পাঠানোর আদেশ দেয়।

অভিযোগ রয়েছে, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির একটি কথাকে উধ্বৃত করে এ এম হাসান নাসিম নামের ওই ব্যক্তি ফেসবুকের একটি পাতায় পোস্ট শেয়ার করেছিল। ওই পাতায় বেশ কিছুদিন ধরেই মি. মনি ও বিএনপি, ছাত্রদলের নানা কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছিল।

রোববার বিরোধী দলের নেতা হাসনাত আব্দুল্লাহ সংসদ অধিবেশনে এই প্রসঙ্গ তোলেন।

শেখ হাসিনার আমলে কটূক্তির জন্য গ্রেফতার করা হতো উল্লেখ করে, সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে ধারায় এ এম হাসান নাসিমকে গ্রেফতার করা হয়েছে সেটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মি. আব্দুল্লাহ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *