হরমুজ প্রণালী আবার বন্ধ করেছে ইরান

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, হরমুজ প্রণালী আবার বন্ধ করেছে ইরান

পড়ার সময়: ৩ মিনিট

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় অগ্রগতি হয়েছে, কিন্তু উভয় দেশই একটি শান্তি চুক্তি থেকে অনেক ‘দূরে আছে’।

যদিও ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে ‘অত্যন্ত ভালো আলোচনা’ চলছে এবং তিনি হরমুজ প্রণালী নিয়ে ইরানকে কোনা ‘ব্ল্যাকমেইল” করতে দিবেন না।

ওদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইরানের জাহাজ ও বন্দরের ওপর মার্কিন অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক মাধ্যমে জানিয়েছে যে, যুদ্ধজাহাজ রুশমোর (এলএসডি-৪৭) জাহাজে অবস্থানরত নাবিক ও মেরিনরা আরব সাগরে নৌ অবরোধ কার্যক্রম পরিচালনা করছে।

সেন্টকম এই বাহিনীর প্রস্তুতির কিছু ছবিও প্রকাশ করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *