লন্ডনে বিবিসি অফিসের বাইরে লোগো

ছবির উৎস, Reuters

‘গুরুতর অর্থনৈতিক চাপ’ সামলাতে বিবিসি জানিয়েছে, ১৮০০ থেকে ২০০০ কর্মী, অর্থাৎ ১০ জনে প্রায় একজন কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি।

বিবিসিকে আগামী দুই বছরে ৫০০ মিলিয়ন পাউন্ড সমপরিমান ব্যয় সংকোচন করতে হবে। এবং এ প্রক্রিয়ায় বিবিসির কোনো একটি চ্যানেল কিংবা এক বা একাধিক সার্ভিসও বন্ধ হয়ে যাবার আশংকা উড়িয়ে দেননি প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন মহাপরিচালক রড্রি তালফান ডেভিস।

তিনি বলেছেন, আমাদের সবকিছু বিবেচনা করতে হবে, এবং ৫০০ মিলিয়ন পাউন্ড ব্যয় সংকোচন করতে হলে অবধারিতভাবেই কিছু বড় এবং কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাদের। তবে, আমাদের সতর্কভাবে কাজটি করতে হবে,” বিবিসি রেডিও ফোরের মিডিয়া শোতে তিনি এ কথা বলেছেন।

বিবিসির বিভিন্ন বিভাগের ওপর এ সিদ্ধান্তের প্রভাব কতটা পড়বে – সে বিষয়ে আরো বিস্তারিত তথ্য বছরের পরের দিকে জানানো হবে বলে জানিয়েছে বিশ্বখ্যাত সম্প্রচার প্রতিষ্ঠানটি।

“এখন দর্শকদের কাজ হলো আগামী তিন বা চার মাসে বেতার, টেলিভিশন এবং অনলাইনে বিবিসির যেসব পরিষেবাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা জানি, সেগুলোর কোনো ক্ষতি না করে কীভাবে এ পরিবর্তনগুলো কার্যকর করতে পারি, তা খুঁজে বের করা,” তিনি বলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *