হামলার দিন 'শামীম বাবার দরবার শরিফ'

ছবির উৎস, Tamim Adnan

ছবির ক্যাপশান, শনিবার কয়েক ঘণ্টা ধরে হামলা চলে কুষ্টিয়ার ‘শামীম বাবার দরবার শরিফ’ নামে পরিচিত ওই স্থাপনায়

কুষ্টিয়ার দৌলতপুরে নিজেকে পীর হিসেবে পরিচয় দেওয়া আব্দুর রহমান ওরফে শামীমকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হওয়ার দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

মামলা দায়ের হওয়ার পরও একজন আসামিকে প্রকাশ্যে দেখা যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা; যদিও পুলিশ বলছে, আসামিদের পাওয়া যাচ্ছে না বলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এর আগে, গত শনিবার কুষ্টিয়ার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় ‘শামীম বাবার দরবার শরিফ’ এ হামলা চালিয়ে আব্দুর রহমানকে হত্যা করা হয়, যিনি নিজেকে ওই দরগার প্রধান পীর বলে পরিচয় দিতেন।

ঘটনার পর আব্দুর রহমানের পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই মো. ফজলুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছিলেন, তারা কোনো মামলা করতে চাচ্ছেন না। তবে ঘটনার তিন দিন পর মঙ্গলবার ফজলুর রহমান নিজে বাদী হয়ে চারজন আসামির নাম উল্লেখ করাসহ ১৮০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

আসামিদের মধ্যে দুইজনের জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফতে মজলিসের রাজনীতির সাথে সংশ্লিষ্টতা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *