বুধবার দিল্লিতে ড: এস জয়শংকর ও ড: খলিলুর রহমান

ছবির উৎস, Dr S Jaishankar/X

ছবির ক্যাপশান, বুধবার দিল্লিতে ড: এস জয়শংকর ও ড: খলিলুর রহমান

ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে একটা দীর্ঘ অস্বস্তিকর পর্বের পর ঢাকায় একটি নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে – এবং সেই সরকারের কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী এই প্রথমবারের জন্য দিল্লি সফরে এসেছেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড: খলিলুর রহমানের চলমান ভারত সফর অনুষ্ঠিত হচ্ছে ঠিক এই পটভূমিতেই – আর ভারতও তার এই সফরকে যথেষ্ঠ গুরুত্ব দিচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে দিল্লিতে এসে নামার পর রাতেই ড. রহমান একান্ত বৈঠকে দেখা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। দুজনে একসঙ্গে নৈশভোজও সেরেছেন।

এরপর এদিন (বুধবার ৮ এপ্রিল) দিল্লিতে তার পরপর বৈঠক নির্ধারিত আছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আর পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে।

গঙ্গা চুক্তি নবায়নের আলোচনা শুরু করা, গত দেড় বছরে প্রত্যাহার করে নেওয়া বাণিজ্য সুবিধাগুলোর পুনর্বহাল এবং বিদ্যমান চুক্তির আওতায় পাইপলাইনে বাংলাদেশকে অতিরিক্ত জ্বালানি সরবরাহ – এই সব বিষয়ে বৈঠকগুলোতে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *