নরেন্দ্র মোদী  ও মমতা ব্যানার্জী - দুজনেই হাত তুলে নমস্কার করছেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নরেন্দ্র মোদী ও মমতা ব্যানার্জী

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোট কোনো দলের কাছে ক্ষমতায় টিকে থাকার লড়াই, কারো কাছে ‘কুরসি’ দখলের, আবার কারো কাছে ‘অস্তিত্ব রক্ষার’।

কে জিতবে আর কে দ্বিতীয় নম্বরে দৌড় শেষ করে বিরোধী দলের ভূমিকায় থাকবে- তা নিয়ে জল্পনার শেষ নেই। যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তাদের প্রায়শই বলতে শোনা যায়, ভোটের অঙ্কে উত্তর মেলানো সব সময় সহজ নয়।

কারণ নির্বাচন কখনো ইস্যুভিত্তিক, কখনো প্রার্থী-নির্ভর আর কখনোবা একেবারে অন্য সমীকরণ কাজ করে।

পশ্চিমবঙ্গে ভোটের এই সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব।

এদের কেউ এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কেউ নিজে প্রার্থী নন, কেউ আবার এই রাজ্যের বাসিন্দাও না- কিন্তু নির্বাচনে কোনো না কোনোভাবে তারা উল্লেখযোগ্য ‘ফ্যাক্টর’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *