ধূসর রঙের ভেস্ট টপ পরা একজন তরুণী কেটলি থেকে একটি মগে গরম পানি ঢালছে
ছবির ক্যাপশান, গরম পানি খাওয়া বহু শতাব্দী পুরোনো জীবনযাত্রার অভ্যাসগুলোর একটি যা এখন আবার ভাইরাল হয়েছে

“প্রথমে আমার সোশ্যাল মিডিয়া ফিডে আসে এটি এবং এরপর একের পর এক ভিডিও দেখতেই থাকি… তারপর ভাবলাম, কেন চেষ্টা করে দেখছি না,” বলছেন ২১ বছর বয়সী মারিয়াম খান।

এটা ব্যায়াম বা ওয়ার্কআউটের কঠোর কোনো রুটিন নয়, কিংবা দামী ত্বকচর্চার উপাদানও নয়।মারিয়ামসহ আরো অনেকেই যে প্রবণতাটি অনুসরণ করছেন তা খুবই সহজ—সকালে গরম পানি পান করা।

গরম বা উষ্ণ পানি পানের স্বাস্থ্যের উপকারিতা প্রাচীন চীনা চিকিৎসা পদ্ধতি ও ভারতের আয়ুর্বেদসহ বিভিন্ন সামগ্রিক (হোলিস্টিক) চিকিৎসা ব্যবস্থায় হাজার বছরের পুরনো প্রচলিত ধারণা।

কিন্তু বছরের শুরুতে সামাজিক মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ার পর এই প্রাচীন অভ্যাসটি এখন পৌঁছে গেছে বৈশ্বিক নতুন এক দর্শক শ্রেণির কাছে।

লাখো ভিউ পাওয়া টিকটক ও ইনস্টাগ্রাম ভিডিওতে “নিউলি চাইনিজ” ও “চাইনাম্যাক্সিং”—এমন শব্দগুলো ট্যাগ করা থাকে। বেশিরভাগ ভিডিওতেই দেখা যায় তরুণ-তরুণীরা উষ্ণ পানি পান করছে, গরম নাশতা খাচ্ছে এবং স্ট্রেচিং দিয়ে দিন শুরু করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *