হরমুজ প্রণালী পেরনোর সময়ে থাইল্যান্ডের একটি জাহাজে ১১ই মার্চ হামলা চালায় ইরান - ফাইল ছবি

ছবির উৎস, AFP PHOTO / ROYAL THAI NAVY

ছবির ক্যাপশান, হরমুজ প্রণালী পেরনোর সময়ে থাইল্যান্ডের একটি জাহাজে ১১ই মার্চ হামলা চালায় ইরান – ফাইল ছবি

ইরানের সঙ্গে সংঘাত থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ ক্রমেই বাড়ছে বলেই আপাতভাবে মনে হচ্ছে। তার ভাষায় অবশ্য এ যুদ্ধ “ধীরে ধীরে শেষ করা”।

তবে সংঘাত থেকে বেরিয়ে আসার কোন কৌশল তিনি নিচ্ছেন, তা এখনও অস্পষ্ট। তিনি একেকবার একেকরকম কথা বলছেন, যা দেখে মনে হচ্ছে তিনি নিজেই এখনও সিদ্ধান্ত নিতে পারেননি যে ঠিক কোন কৌশলটা সব থেকে ভালো কাজে আসবে; সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে তুলে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করা, না কি তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে কোনো সমাধানে পৌঁছানোর জন্য চাপ সৃষ্টি করা।

মঙ্গলবার মি. ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র একসঙ্গে দুটি কৌশলই নিতে পারে। তবে কয়েক ঘণ্টার মধ্যে, পেন্টাগন উপসাগরীয় অঞ্চলে স্থল সেনা পাঠানোর নির্দেশ দেয়, আবার মার্কিন মধ্যস্থতাকারীরা ইরানের সরকারের সামনে একটি নতুন ১৫-দফা শান্তি প্রস্তাব পেশ করে।

বুধবার হোয়াইট হাউস ইরানের প্রতি আহ্বান জানায় যাতে ওই শান্তি প্রস্তাব গ্রহণ করে। একই সঙ্গে এই হুমকিও দেওয়া হয় যে, ওই শান্তি পরিকল্পনায় রাজি না হলে দেশটির ওপরে কঠোরতম হামলা চালানো হবে।

এর ফলেই মি. ট্রাম্পের উদ্দেশ্য সম্পর্কে আরও বিভ্রান্তি সৃষ্টি হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *