পারাশতেশ দাহাঘিন (ডানে), বেরিভান মোলান (বাঁয়ে) - যুদ্ধে নিহত বেসামরিক নাগরিকদের দীর্ঘ তালিকায় থাকা দুই ইরানি নাগরিক

ছবির উৎস, Supplied

ছবির ক্যাপশান, পারাশতেশ দাহাঘিন (ডানে), বেরিভান মোলান (বাঁয়ে) – যুদ্ধে নিহত বেসামরিক নাগরিকদের দীর্ঘ তালিকায় থাকা দুই ইরানি নাগরিক

ওষুধের দোকানে কাজ করতেন তরুনী পারাশতেশ দাহাঘিন। বিস্ফোরণের আঘাতে মারা যাওয়ার সময় তিনি কাজেই ব্যস্ত ছিলেন।

বেরিভান মোলানির মাথায় যখন বিস্ফোরণের অভিঘাতে ধ্বংসস্তূপ এসে পড়ে, তখন তিনি বিছানায় শুয়ে ছিলেন।

গত তিন সপ্তাহে তেহরান সহ ইরানের নানা শহরে বার বার আকাশ পথে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলি বাহিনী। গোটা দেশ জুড়ে কয়েক হাজার লক্ষ্যবস্তুতে হানা দিয়েছে সেই সব ক্ষেপণাস্ত্র।

এই সব হামলাগুলোতে শুধুই যে প্রাপ্তবয়স্ক বেসামরিক মানুষরা নিহত হয়েছেন, তা নয়। ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর শারদাশতে এরকমই এক হামলায় আহত হওয়ার একদিন পরে মারা গেছে তিন বছরের শিশু এইলমাহ্ বিল্কি।

বেসামরিক মানুষ নিহত হওয়ার তালিকাটা দ্রুত দীর্ঘ হচ্ছে, তাদের মধ্যে অনেকের কথা কখনই হয়ত জানা যাবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *