ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত পাঁচ প্রবাসী ফুটবলার। তারা হলেন- হামজা চৌধুরী, শমিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী ও ফাহমিদুল ইসলাম।

বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের হ্যাং ডে ম্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হয়েছে এ ম্যাচ।

র‌্যাঙ্কিং ও মানের বিচারে এই ম্যাচে লাল-সবুজের দলের চেয়ে ঢের এগিয়ে স্বাগতিকেরা। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের (১০৩) বিপক্ষে লড়াই হবে বাংলাদেশের (১৮১)।

হ্যানয়ের হ্যাং ডে ম্টেডিয়ামের ম্যাচের আগে দুই দল মোটে তিনবার সাক্ষাত হয়েছে। যার দুটি হয়েছে ড্র, অন্যটিতে জয় ভিয়েতনামের। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছে দুই যুগ আগে বিশ্বকাপ বাছাইয়ে। প্রীতি ম্যাচে দেখা হচ্ছে এবারই প্রথম।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহমেদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহমিদুল ইসলাম, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন, শমিত সোম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *