ইরানের জনগণ রাজধানী তেহরানে এক সমাবেশে জাতীয় পতাকা নাড়িয়ে এবং দেশের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবি হাতে নিয়ে অংশ নিচ্ছে।

ছবির উৎস, EPA/Shutterstock

ছবির ক্যাপশান, তেহরানে এক সমাবেশে জাতীয় পতাকা নিয়ে দেশের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবি হাতে ইরানি জনগণ

চলতি সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প যখন বললেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ থামানোর বিষয়ে “খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা” হয়েছে, তখন ইরানের প্রতিক্রিয়া ছিল দ্রুত ও স্পষ্ট।

ইরানের কর্মকর্তারা শুরু থেকেই সরাসরি এ দাবি অস্বীকার করে আসছেন। এমনকি সামরিক বাহিনীর একজন মুখপাত্র ব্যঙ্গ করে বলেন, আমেরিকানরা “নিজেরা নিজেদের সঙ্গেই আলোচনা করেছে”।

দুই পক্ষের অবস্থানের পার্থক্য স্পষ্ট ও পরস্পরবিরোধী।

ওয়াশিংটন যেখানে আলোচনায় অগ্রগতির কথা বলছে, তেহরান সেখানে পুরো বিষয়টি অস্বীকার করছে।

তবে একে কেবল মতবিরোধ ভাবলে ভুল হবে, বরং ইরানের এ প্রতিক্রিয়ার পেছনে রয়েছে গভীর অবিশ্বাস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *