Jalpaiguri: জলপাইগুড়ি বন্যা কবলিতদের পাশে বৃহন্নলারা, দুর্গতদের সঙ্গে কথা বলে ত্রাণ বিতরণ করে চোখে জল। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি জেলার বন্যাকবলিত দুর্গতদের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন বৃহন্নলা সমাজ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বেতগাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে কম্বল তুলে দিল জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটি। গুরুমা বিপাসা হালদারের নির্দেশে এই ত্রাণ বিতরণ কর্মসূচি চলে। দুর্গতদের হাতে সাহায্য তুলে দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃহন্নলারা, অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সোসাইটির সদস্যরা জানিয়েছেন, জলপাইগুড়ি জেলার বন্যাকবলিত প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে তাঁরা মানুষের পাশে দাঁড়াবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
Select Live Blog:
Breaking News LIVE Update: পুলিস নিয়োগ পরীক্ষার দিন রবিবার স্পেশাল মেট্রো সার্ভিস…
Live Blog Date:
Saturday, October 11, 2025 – 09:00
