যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি

ছবির উৎস, US National Archives

ছবির ক্যাপশান, দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি

পড়ার সময়: ৪ মিনিট

বিবিসির পাওয়া তথ্য বলছে, ইরান দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটিতে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বোঝা যাচ্ছে যে, হামলাটি ব্যর্থ হয়েছে, এবং ব্রিটিশ ঘাঁটিসমূহ যুক্তরাষ্ট্র আরো বেশি হারে ব্যবহার করতে পারবে যুক্তরাজ্যের এমন ঘোষণার আগেই ওই হামলা সংঘটিত হয়েছিল।

তবে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ঠিক কখন ছোড়া হয়েছিল তা জানা যায়নি।

এদিকে, ইরান অভিযােগ করেছে যে তাদের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি আবারও লক্ষ্যবস্তু করা হয়েছে।

যদিও তারা দাবি করছে, হামলায় কোনও ধরনের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি এবং কেন্দ্রের আশপাশে বসবাসকারী বাসিন্দারা ঝুঁকিমুক্ত রয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *