বাংলাদেশ স্বাধীনতা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ১৯৭১ সালে ঈদের মাসখানেকের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে

“এমন বিবর্ণ, নিরানন্দ-বেদনা বিধুর ঈদ বাঙালির জীবনে আর কখনোই আসেনি,” ১৯৭১ সালের ঈদুল ফিতর সম্পর্কে লিখেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক বাশার খান।

বস্তুত পাকিস্তানি বাহিনীর টানা আট মাসের হত্যাযজ্ঞ ও নিপীড়ন-নির্যাতনে এ অঞ্চলের বাসিন্দারা যখন আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিল, ঠিক তেমন একটি সময়ে পঞ্জিকার নিয়ম মেনে ঈদ এসেছিল তৎকালীন যুদ্ধবিধ্বস্ত পূর্ব পাকিস্তানে।

যুদ্ধে চাঙ্গা রাখার জন্য ২০শে নভেম্বরের সেই ঈদে সেনাদের বেতন-ভাতা বাড়িয়ে দিয়েছিল পাকিস্তানের তৎকালীন সামরিক সরকার। সেইসঙ্গে, রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সদস্যদেরও বেতন-রেশন বৃদ্ধি করা হয়।

ঈদের দিন তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়েছিল।

কিন্তু পাকিস্তানি পেশাদার বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা জীবন বাজি রেখে লড়ছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের ঈদ কীভাবে কেটেছিল রণাঙ্গনে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *