এক শিশু সালামি নিচ্ছে

ছবির উৎস, Getty Images

ঈদের দিনে শুরুতেই শিশু ও তরুণরা যে জিনিসটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, তা হলো সালামি, যেটা আরবিতে ঈদিয়া বা ঈদি হিসেবে পরিচিত।

সাধারণত বাবা-মা ও বয়সে বড় আত্মীয়রা ছোটদের মধ্যে এটি বিতরণ করেন। ঈদে মুসলমানদের ধর্মীয় রীতির অংশ হিসেবে অনেকেই ঈদি বা ঈদিয়ার অপেক্ষা করে।

কিন্তু এর ঐতিহাসিক উৎস কী? এটি কীভাবে শুরু হলো? আর কবে থেকে এর প্রচলন?

কিছু ঐতিহাসিক বর্ণনায়, ‘ঈদিয়া’ শব্দটি ‘ঈদ’ থেকে এসেছে, যার অর্থ দান বা উপহার।

সেসব বিবরণ অনুযায়ী, ঈদের দিনে উপহারের আবির্ভাব হয়েছিল মিসরের ফাতেমীয় যুগে। অর্থাৎ হিজরি চতুর্থ শতাব্দীর শেষ দিকে, যেটা ছিল খ্রিষ্টীয় দশম শতক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *