সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের প্রবাসী বাচ্চু মিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) কিশোরগঞ্জে নিহতের বাসভবনে গিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা এবং প্রধানমন্ত্রীর উপহার পরিবারের হাতে তুলে দেন মন্ত্রী।

এছাড়া দরিদ্র এই পরিবারটির স্থায়ী বাসস্থানের জন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত খাস জমি খুঁজে বের করার নির্দেশ দেন তিনি। এ সংক্রান্ত ব্যয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বহন করবে বলে জানান মন্ত্রী।

সৌদি আরবের সংশ্লিষ্ট কোম্পানি থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ে সরকার সহায়তা করবে বলেও পরিবারকে আশ্বস্ত করেন তিনি।

এ সময় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *