মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে প্রভাব পড়েছে। তার মধ্যেই স্বস্তির খবর—ভারতীয় পতাকাবাহী জাহাজ শিবালিক ইতিমধ্যেই ৪৫,০০০ মেট্রিক টন তরল পেট্রোলিয়াম গ্যাস (LPG) নিয়ে দেশে পৌঁছেছে। পাশাপাশি, নন্দা দেবী জাহাজও মঙ্গলবার ভারতে পৌঁছনোর কথা।
দুই জাহাজ মিলিয়ে মোট ৯২,৭০০ মেট্রিক টন LPG দেশে আসছে, যা বর্তমান পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থাকে বড়সড় স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই বিপুল পরিমাণ গ্যাস দিয়ে প্রায় ৬৫ লাখ গৃহস্থালির সিলিন্ডার ভরানো সম্ভব।
হরমুজ প্রণালীতে চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে ভারতীয় জাহাজগুলির নিরাপদে দেশে পৌঁছনো সেই উদ্বেগ অনেকটাই কমাল।
