মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মধ্যেই হঠাৎ ছড়িয়ে পড়ে নানা জল্পনা, আলোচনা ইসরাইলের প্রধানমন্ত্রী নাকি আর বেঁচে নেই! সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে নানা দাবি—কেউ বলছে তিনি হামলায় নিহত, কেউ বলছে গুরুতর আহত। আলোচনার ডালপালা দ্রুত পৌঁছে যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও। কিন্তু ঠিক তখনই সামনে এলেন Benjamin Netanyahu—একটি ছোট ভিডিওতে, সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্যে। রোববার (১৫ মার্চ) নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, তিনি একটি ক্যাফেতে বসে কফি পান করছেন। পাশে বসে আছেন তার এক সহকারী। বাইরে যুদ্ধের উত্তাপ, আর ভেতরে কফির কাপ হাতে যেন এক অদ্ভুত শান্ত মুহূর্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *