Baruipur: ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ব্যক্তিগত গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ও ব্ল্যাকমেল করারও অভিযোগ। ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের। গ্রেফতার অভিযুক্ত শিক্ষক। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিস। সোনারপুর থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা ছাত্রীকে টিউশন পড়াতেন অভিযুক্ত শিক্ষক সুমন দাস। তিনি তাকে ফোন করে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ। সুইসাইড করার ব্ল্যাকমেল করে তাকে নিজের বাড়িতে ডাকে। জোর করে শারীরিক সম্পর্ক করে ও সেই ছবি তুলে রাখে। নির্যাতিতার গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে নিয়মিত ব্ল্যাকমেল করত। এমনকি তার সেইসব ছবি সোশাল মিডিয়ায় ভাইরালও করা হয়। এই ঘটনায় নির্যাতিতার পরিবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার শিক্ষক। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।
Select Live Blog:
Breaking News LIVE Update: সাতসকালে জোড়া মামলায় ED-র ম্যারাথন তল্লাশি! কলকাতার একাধিক জায়গায় হানা…
Live Blog Date:
Friday, October 10, 2025 – 09:30
