টি-টুয়েন্টি বিশ্বকাপে চলতি আসরে দারুণ ছন্দে আছেন ভারতীয় বোলার জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের অসাধারণ জয়ের পর থেকেই চলছে তার প্রশংসা। তবে ফাইনালে এ তারকার খারাপ দিনের আশাই করছে নিউজিল্যান্ড।

আহমেদাবাদে রোববার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু মহারণ। ম্যাচের আগে আলোচনায় ছন্দে থাকা বুমরাহ।

ওয়াংখেড়েতে ম্যাচের এক পর্যায়ে ৩০ বলে ৬৯ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। প্রথম দুই ওভারে ১৯ রান খরচ করা বুমরাহ ম্যাচের এ পর্যায়ে এসে ১৬তম ওভারে ৮ ও ১৮তম ওভারে দেন কেবল ৬ রান। ম্যাচসেরা হয়েও স্যাঞ্জু স্যামসন হলেও কৃতিত্ব দেন পেসার বুমরাহকে।

পারফরম্যান্সে বুমরাহ ধারাবাহিক। গত টি-টুয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি। বুমরাহ প্রসঙ্গে ২৯ বর্ষী ডানহাতি ব্যাটার গ্লেন ফিলিপস বলেছেন, ‘অবশ্যই বুমরাহ অসাধারণ বোলার। দ্বিপাক্ষিক সিরিজে তার বিরুদ্ধে আমাদের ভালো সময় গেছে কিন্তু ক্লাস বোলার। তার বোলিংয়ে অনেক বৈচিত্র্য আছে। ডেথ ওভারে অবিশ্বাস্যরকম ব্লক হোলে বল করে যায়। তবে সে-ও মানুষ। আমাদের বাকিদের মতো তারও বাজে দিন যেতে পারে। আশা করি তার বিপক্ষে আমাদের একটা ভালো দিন কাটবে।’

‘একজন বোলারের বাজে দিন আসতে পারে। বুমরাহর ক্ষেত্রে যদি তাই হয়, তাহলে আমাদের সেই সুযোগটা নিতে হবে। তবে সে ভালো বোলিং করলে অবশ্যই অন্যান্য বিষয়ের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।’

কিউইদের বিপক্ষে বুমরাহ অবশ্য খুব বেশি উজ্জ্বল নয়। তাদের বিপক্ষে টি-টুয়েন্টিতে ৭.৫ ইকোনমিতে ১৪ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট যা অন্যান্য দলের তুলনায় মলিনই বলা চলে। এছাড়াও উইকেটপ্রতি খরচ করেছেন ২৩.৩৭ রান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *