বালেন্দ্র শাহ নেপালে বালেন শাহ হিসাবে পরিচিত, যিনি কাঠমান্ডুর মেয়র ছিলেন

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, বালেন্দ্র শাহ নেপালে বালেন শাহ হিসাবে পরিচিত, যিনি কাঠমান্ডুর মেয়র ছিলেন

পড়ার সময়: ৫ মিনিট

নেপালের নির্বাচনের পর ভোট গণনা এখনো চলছে, তবে র‍্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ নেপালের সাধারণ নির্বাচনে শুরুতেই বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছেন, যা তাকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

বৃহস্পতিবারের নির্বাচনে শাহ-যিনি জানুয়ারি পর্যন্ত নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র ছিলেন,প্রতিদ্বন্দ্বিতা করেছেন অন্যান্য প্রার্থীর সঙ্গে, যাদের মধ্যে ছিলেন কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)-এর সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং নেপালি কংগ্রেসের গগন থাপা।

শনিবার সকাল পর্যন্ত যত ভোট গণনা হয়েছে তাতে দেখা যাচ্ছে শাহের মধ্যপন্থী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ১৬৫টি সরাসরি নির্বাচিত আসনের দুই-তৃতীয়াংশের বেশি জায়গায় এগিয়ে আছে-এ তথ্য জানিয়েছে বিবিসি নেপালি।

নেপালি কংগ্রেস দ্বিতীয় অবস্থানে অনেক পিছিয়ে এবং ইউএমএল তৃতীয় স্থানে রয়েছে।

চূড়ান্ত ফলাফল আগামী সপ্তাহের আগেই নাও আসতে পারে। পাহাড়ি দেশ নেপালে ভোট গণনা ঐতিহ্যগতভাবে ধীরগতির, এবং দূরবর্তী অঞ্চলগুলো থেকে ব্যালট আনার জন্য হেলিকপ্টার ব্যবহার করতে হয়, ফলে চূড়ান্ত ফল জানতে কয়েক দিন লেগে যেতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *