Jalpaiguri: চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ময়নাগুড়ি ঝাজাঙ্গি এলাকায়। দোকানের লোহার রড কেটে চুরি করার অপরাধে হাতেনাতে পাকড়াও, যুবককে গাছে বেঁধে ব্যাপক মারধর জনতার। ময়নাগুড়ি ধুপগুড়ি জাতীয় সড়কের পাশে এলাকায় এই ঘটনায় বহু মানুষের ভিড় জমে যায়। প্রায়সই এলাকায় চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। পুলিসকে খবর দেওয়া হয়েছে বলে দোকান মালিক জানান। তবে এভাবে গাছে বেঁধে মারধর করা, আইন হাতে তুলে নেওয়া? ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
Select Live Blog:
Breaking News LIVE Update: সাতসকালে জোড়া মামলায় ED-র ম্যারাথন তল্লাশি! কলকাতার একাধিক জায়গায় হানা…
Live Blog Date:
Friday, October 10, 2025 – 09:30
