একুশে পদকপ্রাপ্তদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবির উৎস, BNP

ছবির ক্যাপশান, একুশে পদকপ্রাপ্তদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়
জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের
স্বীকৃতিস্বরূপ নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত ব্যান্ড দলকে ‘একুশে পদক ২০২৬’ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মাননা তুলে দেন তিনি।

এ বছর একুশে পদক পেয়েছেন- চলচ্চিত্রে অবদানের জন্য ফরিদা
আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস
সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায়
অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস
হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ ছাড়া সংগীত দল হিসেবে ব্যান্ড ‘ওয়ারফেজ’ পুরস্কার
পেয়েছে।

রাষ্ট্রীয়
বার্তা সংস্থা বাসসের খবরে জানানো হয়, মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তার স্ত্রী ফেরদৌস আখতার
চন্দনা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও
বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *