বৃষ্টির পর দক্ষিণবঙ্গে ফের বইতে শুরু করেছে হালকা উত্তুরে হাওয়া। সামান্য কমেছে রাতের তাপমাত্রা। ফলে শীতের আমেজ কিছুটা বেড়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে।

উত্তরবঙ্গে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। খুব উঁচু এলাকায় মাটির তুষার বা হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। কালিম্পঙেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী দু’দিন তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও, তার পর থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

শহরে শীতের অনুভূতি

কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির ঘরে। গত কয়েক দিনের তুলনায় সকালে ও রাতে শীতের অনুভূতি কিছুটা বেশি। তবে বেলা বাড়লে শীতের আমেজ কমবে।

আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। মার্চের শুরুতে তা বেড়ে ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। সর্বোচ্চ তাপমাত্রাও ৩২ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে পূর্বাভাস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *