ছয়টি সিটি করপোরেশনের রাজনৈতিক প্রশাসকদের সাথে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছবির উৎস, BNP MEDIA CELL

ছবির ক্যাপশান, ছয়টি সিটি করপোরেশনের রাজনৈতিক প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দেওয়া হয় গত রোববার

জাতীয় নির্বাচনের পরই আলোচনায় আসে স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তর্বতী সরকারের পক্ষ থেকে তাদের সিটি করপোরেশন ও স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে বলা হয়েছিল।

তবে ঢাকার দুটিসহ দেশের ছয়টি সিটি কর্পোরেশনে বিএনপির ছয়জন নেতাকে নতুন করে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা।

মঙ্গলবার ওই ছয়জন বিএনপি নেতা সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।

২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারে পতনের পর দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর, পৌরসভা-উপজেলা কিংবা ইউনিয়ন পরিষদে নির্বাচিত আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের অনেকে আত্মগোপনে চলে যান। কেউ কেউ আবার গ্রেফতার হন।

জনপ্রতিনিধিরা আত্মগোপনে কিংবা পরিষদে না যাওয়ায় নাগরিক সেবা ব্যাহতের কারণ দেখিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর কয়েক দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা- উপজেলা পরিষদের মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করে অন্তর্বর্তীকালীন সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *