আদালতের এজলাসে ভাঙচুরের অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেফতার করে পুলিশ
ছবির ক্যাপশান, আদালতের এজলাসে ভাঙচুরের অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ

বিচারকের উপস্থিতিতেই আদালতে হট্টগোল। এজলাস কক্ষে প্রবেশ করে টেবিল চেয়ার ফেলে দিয়ে রায়ের বিরুদ্ধে অবস্থান। ঘটনাস্থলে উপস্থিত অন্য আইনজীবী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হুমকি-ধামকি।

বরিশালের অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবারের ঘটনা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, বিচার কার্যক্রম চলা অবস্থায় কয়েকজন আইনজীবী উত্তেজিত অবস্থায় আদালত কক্ষে ঢুকে বিচারকের দিকে আঙুল তুলে নানা কথা বলছেন।

একপর্যায়ে আদালতে থাকা অন্য আইনজীবীদের বের করে দেওয়ার পাশাপাশি ওই কক্ষে থাকা চেয়ার-টেবিলগুলো ভাঙচুর করতে শুরু করেন তারা।

এসময় আদালত কক্ষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও চিৎকার করে ধমকাতে শোনা যায় ওই আইনজীবীদের।

আদালত কক্ষের এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *