পাসপোর্ট পেতে নানা ভোগান্তির অভিযোগ  আছে বাংলাদেশে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পাসপোর্ট পেতে নানা ভোগান্তির অভিযোগ আছে বাংলাদেশে

পাসপোর্ট অফিসে অর্থের বিনিময়ে সহায়তাকারী এজেন্ট বা মধ্যস্থতাকারী, যারা ‘দালাল’ নামেও অনেকের কাছে পরিচিত, তাদের নিবন্ধনের মাধ্যমে বৈধতা দিয়ে জবাবদিহিতার আওতায় আনতে চাইছে সরকার।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে একই ধরনের একটি প্রক্রিয়া শুরু হলেও শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন হয়নি। এখন সেই আদলেই এই মধ্যস্থতাকারীদের নতুন করে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নতুন সরকারের সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরে বলেন, ভোগান্তি লাঘব এবং নিয়মের মধ্যে আনতে দলিল লেখকদের আদলে পাসপোর্টের সহায়তাকারীদের পরীক্ষামূলকভাবে নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।

পাসপোর্টের কাজে সহায়তাকারীদের বৈধতা দেওয়ার সিদ্ধান্তের পক্ষে ও বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ প্রতিক্রিয়া জানিয়ে বলছেন, এর মাধ্যমে পাসপোর্টের ‘দালাল চক্রের’ বৈধতা দেওয়া হচ্ছে।

কেউ কেউ বলছেন মধ্যস্থতাকারীদের বৈধতা না দিয়ে পাসপোর্ট করতে হয়রানি ও ভোগান্তি বন্ধ করতে পদ্ধতি সহজ করা প্রয়োজন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *