রাজ্যের চার জেলায় ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির তরফে অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বাঁকুড়া, হাওড়া, মালদহ ও উত্তর ২৪ পরগনায় মোট ৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রতিটি জেলায় শূন্যপদ সংখ্যা ১টি করে।

নিয়োগপ্রাপ্তদের মাসিক পারিশ্রমিক হবে ১৫,০০০ টাকা। কোনও আবেদনমূল্য লাগবে না।

জেলা ভিত্তিক বিস্তারিত

হাওড়া

আবেদনের শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারি
আবেদন পাঠানোর ঠিকানা:
Office of the District Legal Services Authority, Howrah

 উত্তর ২৪ পরগনা

আবেদনের শেষ তারিখ: ৫ মার্চ
আবেদন পাঠানোর ঠিকানা:
Office of the District Legal Services Authority, North 24 Parganas

মালদহ

আবেদনের শেষ তারিখ: ২৬ ফেব্রুয়ারি
আবেদন পাঠানোর ঠিকানা:
ADR Building, District Court Premises,
District Legal Services Authority, Maldah,
Pin – 732101

 বাঁকুড়া

আবেদনের শেষ তারিখ: ৫ মার্চ
আবেদন পাঠানোর ঠিকানা:
Office of the District Legal Authority,
Bankura ADR Building,
District Judges Court Compound,
Bankura, Pin – 722101

যোগ্যতা ও বয়সসীমা

  • যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিকম / এমকম / সিএ / আইসিডব্লিউএ ডিগ্রি থাকতে হবে।
  • বয়স ৩১ জানুয়ারির নিরিখে ২৪ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *