Drug Seized: শিয়ালদহ মেন শাখায় নৈহাটি স্টেশানে ১০০ কেজি গাজা উদ্ধার করলো GRP, গ্রেফতার চার, যাত্রী সেজে টুরিস্ট ব্যাগে এতো পরিমান গাজা পাচার নজির বিহীন ঘটনা শিয়ালদহ মেন শাখায়। নৈহাটি তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার এক কুন্টাল গাজা!! গ্রেফতার চারজন।যাত্রী সেজে টুরিস্ট ব্যাগে করে গাজা নিয়ে ট্রেন ধরবার স্টেশানে দাড়িয়ে ছিলো চার যুবক। যুবকদের আচরনের সন্দেহ হয় নৈহাটীর GRP ইর।এরপর জিজ্ঞাসাবাদ শুরু হতেই একজন পালাবার চেস্টা করে ব্যাগ রেখেই।তখন কর্তব্যরত GRP পুলিশরা সবাই ওই চারজন কেই ধরে ফেলে।এরপর ব্যাগ তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ পুলিশের। নদিয়া যাচ্ছিলো এই বিপুল পরিমাণ গাজা পুলিশ সুত্রের খবর। তবে ধৃতরা সবাই নিউ ব্যারাকপুরের বাসিন্দা।পুলিশ সুত্রের খবর ধৃতদের মধ্যে দুইজন আন্ত:রাজ্য মাদক পাচারকারী। এদের এই গাজার র্যাকেট কতো দূর বিস্তৃত তার খোজ চালাচ্ছে রেল পুলিশ।তবে এতো পরিমান গাজা পাচার শিয়ালদহ মেন শাখায় নজীর বিহীন ঘটনা।
