New Town: নিউটাউন কদমপুকুর এলাকায় একটি কনস্ট্রাকশন কোম্পানির শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক মারামারির ঘটনা ঘটে। অভিযোগ শ্রমিকরা মদ্যপ অবস্থায় ছিল। তবে কী নিয়ে মারামারি সেই বিষয়ে পরিষ্কার নয়। মারামারির ঘটনার পাশাপাশি তাদের যে অস্থায়ী লেবার রুম সেই লেবার রুমেও অগ্নি সংযোগ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল এসে পৌঁছে টেকনোসিটি থানার পুলিস ও দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মারামারির ঘটনায় ছ থেকে সাত জনেরও বেশি শ্রমিক আহত হয় তাদের মধ্যে দুজন গুরুতর আহত। রড বেলচা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। আহতদের রাজারহাট রেজওয়ানী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়েছে। মারামারির ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিস সূত্রে খবর। এই ঘটনায় রীতিমতো রণক্ষেত্রের চেহারা হয়ে ওঠে ওই কনস্ট্রাকশন সাইডে। টেকনা সিটি টানোর পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে টেকনোসিটি থানার পুলিস।

Select Live Blog: 
Breaking News LIVE Update: ভোটমুখী বাংলায় বড়সড় ভাঙন বাম, বিজেপিতে! ব্যাপক শক্তি বাড়ল শাসকদলের…
Live Blog Date: 
Monday, February 23, 2026 – 08:45



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *