সাম্প্রতিক সময়ে বেশি ব্যবহৃত হওয়া কিছু শব্দ আলোচনায় এসেছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সাম্প্রতিক সময়ে বেশি ব্যবহৃত হওয়া কিছু শব্দ আলোচনায় এসেছে

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, সংবাদ মাধ্যমের আলোচনা কিংবা সামাজিক মাধ্যমে সাম্প্রতিক সময়ে আজাদি, ইনকিলাব, বয়ান, বন্দোবস্তের মতো কিছু শব্দ ব্যাপকভাবে আলোচনায় আসছে।

কেউ কেউ তাদের বক্তৃতা কিংবা কথায় এসব শব্দ বেশ জোর দিয়ে প্রয়োগ করছেন, আবার কেউ কেউ দাবি করছেন প্রচলিত শব্দ ব্যবহার না করে এসব শব্দ এখন ইচ্ছে করে ব্যবহারের চেষ্টা হচ্ছে।

এ বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে এসব বিষয়ে সরকারের মন্ত্রী, শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতা ও রাজনৈতিক দলগুলোও মন্তব্য করতে শুরু করেছেন। একজন মন্ত্রী বলেছেন, এসব শব্দের সাথে বাংলা ভাষারই সম্পর্ক নেই।

এখন প্রশ্ন উঠছে যে নতুন করে যেসব শব্দ আলোচনায় এসেছে সেগুলো কি ভাষার বিকৃতি ঘটাচ্ছে? কিংবা এগুলো কি একেবারেই নতুন? কেনই বা এসব শব্দ সামনে আসছে? যারা এসব শব্দ নিয়ে আপত্তি করছেন তাদের আপত্তিরই বা কারণ কী?

তবে ভাষাবিদরা বলছেন, এসব শব্দ ভাষার বিকৃতিও ঘটাচ্ছে না আবার এগুলো বাংলা ভাষার জন্য কোনো ধরনের হুমকিও নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *