হামলার ছবি

ছবির উৎস, EPA/Shutterstock

ছবির ক্যাপশান, আফগানিস্তানে রাতভর একাধিক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।

আফগানিস্তানে রাতভর
একাধিক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত
হয়েছে বলে জানিয়েছে তালেবান।

ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের
কাছে সাতটি জঙ্গি ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

সম্প্রতি পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর এই হামলা
চালানো হয়েছে।

এই হামলার নিন্দা জানিয়ে আফগানিস্তান বলেছে, একাধিক বেসামরিক
বাড়ি ও একটি ধর্মীয় স্কুলকে লক্ষ্য করে হামলা করেছে পাকিস্তান।

তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাঙ্গরহার
এবং পাক্তিকা প্রদেশের বেসামরিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

নাঙ্গরহারের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছে, শাহাবুদ্দিন
নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালানো হয়েছে। এর ফলে এই পরিবারের শিশু ও নারীসহ প্রায় ২০ জন নিহত হয়েছেন।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে,
তারা “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতটি সন্ত্রাসী শিবির এবং আস্তানায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে
হামলা চালিয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *