
ডোনাল্ড ট্রাম্প এদিন তার ভাষণে আরও দাবি করে বলেন যে, ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া সংঘাত এক ভয়াবহ ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তাঁর মতে, পরিস্থিতি এখন সরাসরি আকাশযুদ্ধের রূপ নিয়েছে এবং এতে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। শান্তি পরিষদের ভাষণ চলাকালীন ট্রাম্প চাঞ্চল্যকর এক তথ্য দিয়ে জানান যে, এই প্রতিকূল পরিস্থিতিতে এ পর্যন্ত অন্তত ১১টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। আকাশপথে এই ধ্বংসলীলার কথা উল্লেখ করে তিনি বলেন, “এগুলো অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধবিমান ছিল।”
