প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সালেহ শিবলী। বুধবার সচিব পদমর্যাদায় তার চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

লন্ডনে নির্বাসিত জীবনের আগে তিনি চ্যানেল অিাইয়ের প্ল্যানিং এডিটর ছিলেন।

তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময়ও সালেহ শিবলী তার প্রেস সচিব ছিলেন।

চার দলীয় জোট সরকারের সময়ে কলকাতা উপ-হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন শিবলী।

তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা, বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন শিবলী। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক পদেও ছিলেন।

এদিন আলাদা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি হয়েছেন আতিকুর রহমান রুমন। তাকে গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে নিয়োগ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *