মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান

ছবির উৎস, BNP

ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নেয়নি বিরোধী দল

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও দলটির নেতৃত্বাধীন জোটের নির্বাচিত সংসদ সদস্যদের অনুপস্থিতি রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।

মঙ্গলবার বিকেলে ওই শপথের কয়েক ঘণ্টা আগেই ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন জামায়াতের আমির শফিকুর রহমান।

কিন্তু সংসদেরই দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে সংসদ নেতা ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বর্জন করেছেন মি. রহমান ও তার জোট।

এটিকে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বাংলাদেশের চিরাচরিত রাজনৈতিক বৈশিষ্ট্য হিসেবে সরকার-বিরোধী দলের পরস্পরকে ‘বর্জন’ বা ‘বয়কটের’ যে রাজনীতি তারই ধারাবাহিকতার ইঙ্গিত হিসেবে দেখছেন।

আবার কেউ বলছেন, এ ঘটনায় ত্রয়োদশ সংসদের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের যাত্রা স্বস্তিকর হয়নি। তবে বিরোধী দলের কার্যকর ভূমিকা রাখার সুযোগ সামনে আসবে এবং তখন দেখার বিষয় হবে সেটি তারা কতটা কাজে লাগাতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *