তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে ঢাকায় যান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং বিদেশ সচিব বিক্রম মিসরি। সৌজন্য সফরে বাংলাদেশের বিরোধী দলনেতা নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মিসরি। বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ায় শফিকুর রহমানকে অভিনন্দন জানান তিনি। দু’জনেই ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে আস্থা ব্যক্ত করেন। মোদির ‘দূত’ বিক্রম মিসরির সঙ্গে জামাতের আমিরের সাক্ষাৎ উভয় দেশের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন:

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বিদেশ সচিব দুই দেশের সম্পর্কের কথা স্মরণ করে ডা. শফিকুর রহমানকে তাঁর নতুন ভূমিকার জন্য শুভেচ্ছা জানান। বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থন ব্যক্ত করেন। পালটা শফিকুর রহমানও দুই দেশের সভ্যতাগত বন্ধনের উপর গুরুত্বারোপ করেন। আরও শক্তিশালী দ্বিপক্ষিক সম্পর্কের আশা ব্যক্ত করেন।

আরও পড়ুন:

জামাতের আমিরের সঙ্গে ভারতের বিদেশ সচিবের সৌজন্য সাক্ষাৎ মোদি সরকারের কূটনীতির অংশ।

জামাতের সোশাল মিডিয়া পোস্টেও ভারতের বিদেশ সচিবের সঙ্গে সাক্ষাতের বিষয়টি উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় ভারত সরকারের তরফে আন্তরিক অভিনন্দন জানান বিক্রম মিসরি। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাঁর নেতৃত্বে জামাত ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

বাংলাদেশের জাতীয় সংসদের ২৯৯টি আসনের মধ্যে ২১২টিতে জয়ী হয়েছে বিএনপি। স্বভাবতই সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে তারাই সরকার গড়েছে। কিন্তু অনেকেই খেয়াল করছেন না, বালাদেশের গণতান্ত্রিক কাঠামোয় প্রধান বিরোধী দল জামাতের ঐতিহাসিক উত্থান। তারা দীর্ঘদিন বাংলাদেশে কট্টরপন্থা রাজনীতি করলেও ভোটের ময়দানে তেমন সুবিধা করতে পারেনি। যদিও এবারের ভোটে একক ভাবে ৬৮টি এবং জামাত জোট ৭৭টি আসন দখল করছে। শতাংশের হিসাবে ৩৮.৫০ শতাংশ ভোট পেয়েছে তারা।

আরও পড়ুন:

এই অবস্থায় জামাতের আমিরের সঙ্গে ভারতের বিদেশ সচিবের সৌজন্য সাক্ষাৎ মোদি সরকারের কূটনীতির অংশ। মাথায় রাখতে হবে অধিকাংশ ক্ষেত্রে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে ভোটে জিতেছেন জামাতের প্রার্থীরা। ফলে বাংলাদেশের শাসক দল বিএনপির পাশাপাশি প্রধান বিরোধী দল জামাতের সঙ্গে সুসম্পর্ক সমান গুরুত্বপূর্ণ বলে মনে করছে দিল্লি।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *