Cyclone Mantha: গত সপ্তাহে আরব সাগরে এই মরশুমের প্রথম ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। তার নাম ছিল শক্তি। এরপর বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে মন্থা বা মানথা। নামটি থাইল্যান্ডের দেওয়া। প্রসঙ্গত চলতি বছরের জুন মাসেই দুটি নাম নিয়ে জোর চর্চা শুরু হয়। তবে শেষ পর্যন্ত দুটি সিস্টেম অতি গভীর নিম্নচাপ হিসেবে স্থলভাগে প্রবেশ করায় ঘূর্ণিঝড়ের ক্যাটালগে নাম দুটি অব্যবহৃত থেকে যায়। সেপ্টেম্বরের শেষে আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়। ফলে প্রথম নাম অর্থাৎ শক্তি ব্যবহৃত হয়। পরের নাম মন্থা ব্যবহৃত হবে পরবর্তী ঘূর্ণিঝড় তৈরি হলে।
Select Live Blog:
Breaking News LIVE Update: গোসাবায় নদীবাঁধ ভেঙে গ্রামে ঢুকে পড়ল লবনাক্ত জল, ঢুবল চাষের জমি-পুকুর
Live Blog Date:
Thursday, October 9, 2025 – 08:30
