ভারত ও পাকিস্তানের পতাকা গায়ে আঁকা দুই ব্যক্তি পরস্পরের দিকে তাকিয়ে চিৎকারের ভঙ্গী করছে, তাদের হাতে একটি ট্রফির প্রতিকৃতি। প্রতীকী ছবি।

ছবির উৎস, SAM PANTHAKY/AFP via Getty Images

ছবির ক্যাপশান, টিটোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না বলে ঘোষণা করেছে পাকিস্তান, ফাইল ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার সিদ্ধান্ত তারা বিচার বিবেচনা করেই নিয়েছেন এবং বাংলাদেশের সঙ্গে সংহতি প্রদর্শনের উদ্দেশ্যে নিয়েছেন।

বুধবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পরে এক বিবৃতিতে শেহবাজ শরিফ বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা স্পষ্ট অবস্থান নিয়েছি যে আমরা ভারতের বিরুদ্ধে কোনো ম্যাচ খেলব না। কারণ এটি খেলার মাঠ, রাজনীতি নয়। খেলার মাঠে কোনো রাজনীতি করা উচিত না।”

তিনি বলেন, পাকিস্তান “একটি সুচিন্তিত অবস্থান নিয়েছে এবং এই ইস্যুতে বাংলাদেশকে সম্পূর্ণ সমর্থন দেওয়া উচিত। আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত।”

এর আগে, পাকিস্তান সরকার পয়লা ফেব্রুয়ারি এক্স হ্যান্ডেলে তাদের সিদ্ধান্ত ঘোষণা করেছিল জানিয়েছিল যে পাকিস্তানি দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে, তবে ১৫ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচটি খেলা হবে না।

এদিকে, পাকিস্তানের এই অবস্থানের কারণে দেশটিকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *