অকুস্থলে অরূপ বিশ্বাসImage Credit: নিজস্ব চিত্র

কলকাতা: বিধ্বস্ত আনন্দপুর, দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছে গেলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। ১০ ঘণ্টা ধরে জ্বলছে আনন্দপুরের ওই কারখানা। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে তিন কর্মীর। নিখোঁজ ১৩ জন। এবার সেই আনন্দপুরেই পৌঁছলেন রাজ্যের মন্ত্রী তথা টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস।

ঘটনাস্থলে পৌঁছেই ওই জ্বলন্ত কারখানার পরিদর্শন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তারপর সেখানে উপস্থিত ‘নিখোঁজ কর্মীদের’ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে। একটি কাগজে অনেক কিছু লিখতে দেখা যায় মন্ত্রীকে। অবশেষে ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যান তিনি। বলেন, ‘স্বজন হারানোর যন্ত্রণায় ওনারা দগ্ধ’।

রবিবার গভীর রাতে আগুন লাগে আনন্দপুরের এই কারখানায়। সেই থেকে টানা ১০ ঘণ্টার উপর জ্বলছে কারখানাটি। ঘটনাস্থলে কাজ করছে ১২টি দমকলের ইঞ্জিন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও বেশ কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ভাবে আগুন রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেখানে দমকলমন্ত্রী সুজিত বসুকে দেখা যায়নি।

বিস্তারিত আসছে….



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *