Arambagh: রোগীর পরিবারের লোকজনদের চায়ের সঙ্গে মাদকদ্রব্য খাইয়ে ১৫ হাজার টাকা ও একটি মোবাইল সহ অন্যান্য জিনিস পত্র হাতিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। রোগীর পরিবারের লোকজনদের অভিযোগ, এদিন রাতে এক ব্যক্তি তাদের সাথে আলাপ পরিচয় করেন।বেশ কিছুক্ষন কাছে থাকার পর উনি নিজেই চা নিয়ে আসেন।এই চা আমাদের
৫ জন যে খাওয়ায়। এরপরেই তারা ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে দুষ্কৃতীরা টাকা ও মোবাইল নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। তারা আরও জানান, বিভিন্ন জায়গা থেকে এই হাসপাতালে রোগীরা ভর্তি হন। কিন্তু মেডিকেল কলেজ চত্বরে তাদের পরিবারের লোকজনদের কোন সুরক্ষার ব্যবস্থা নেই।তার ফলেই অবাধে এই ধরনের কু কর্ম করে রোগীর আত্মীয় স্বজন দের নিঃস্ব করে দিয়ে পালাচ্ছে।তাদের হদিশও পাওয়া যাচ্ছে না।মঙ্গলবারের রাতের এই ঘটনা ফের হাসপাতালের নিরাপত্তার প্রশ্ন তুলে দিল।
