পুলিশের হেফাজতে সরবজিৎ কউর

ছবির উৎস, Ali Imran Chattha

ছবির ক্যাপশান, পুলিশের হেফাজতে সরবজিৎ কউর

যে ভারতীয় নারী পাকিস্তানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সেদেশের এক নাগরিককে বিয়ে করেছিলেন, সেই সরবজিৎ কউরকে আদৌ ভারতে ফেরত পাঠানো হবে কি না, তা নিয়ে চিন্তাভাবনা করছে ইসলামাবাদ।

ইসলাম ধর্ম গ্রহণের পরে সরবজিৎ কউরের নতুন নাম হয়েছে নূর ফাতিমা।

ভারতে মুসলমানদের প্রতি বর্তমান সময়ে যে আচরণ করা হচ্ছে, সেই প্রেক্ষিতেই নতুনভাবে চিন্তাভাবনা করছে পাকিস্তানের সরকার।

মিজ. কউরকে গত সপ্তাহেই ভারতে ফেরত পাঠানো হতে পারে বলে এর আগে পাকিস্তানের এক মন্ত্রী বিবিসিকে জানিয়েছিলেন।

কিন্তু এখন পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেছেন, সরবজিৎ কউরকে যাতে ভারতে না পাঠানো হয়, সেই আবেদন মানবিক দিক থেকে বিবেচনা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *