ছবিতে দেখা যাচ্ছে, কয়েকজন মিলে সড়কে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন বিক্ষোভ। রাতের ছবি

ছবির উৎস, Reuters

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এখন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে ইরানের শাসকগোষ্ঠী। এই সংকট মোকাবিলায় তারা নজিরবিহীন ব্যবস্থা নিয়েছে।

তারা দেশজুড়ে কঠোর নিরাপত্তা অভিযান চালাচ্ছে এবং প্রায় পুরোপুরিভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এর আগের কোনো সংকটেই তাদেরকে এমনটা করতে দেখা যায়নি।

দেশটির যেসব সড়কে কিছুদিন আগেও সরকারবিরোধী স্লোগানের গর্জন শোনা যাচ্ছিলো, সেগুলো এখন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে।

“শুক্রবার ইরানের পরিস্থিতি ছিল ভয়াবহ। সেদিন অবিশ্বাস্যরকমের ভিড় ছিল, আর ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গিয়েছিলো। কিন্তু শনিবার রাত থেকে পরিস্থিতি অনেকটাই শান্ত,” বিবিসি পার্সিয়ানকে বলেন তেহরানের এক বাসিন্দা।

একজন ইরানি সাংবাদিকের ভাষায়, “এখন রাস্তায় নামা মানে মৃত্যুকে আহ্বান করা।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *