খুলনায় এক ঠিকাদারের বাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়েছে সন্ত্রাসীরা। রবিবার (১১ জানুয়ারি) রাত ৩টার দিকে খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পল্লী তীর্থ স্কুল রোডে ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, মহেশ্বরপাশা পল্লীতীর্থ স্কুল রোডের বাসিন্দা নাজমুল আহমেদের বাড়ির সামনে বাগানে দুইজন সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদ পেয়ে পুলিশের ৩টি টিম সেখানে তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টির জন্য দুই রাউন্ড গুলি ছুঁড়ে ঘটনাস্থল ত্যাগ করে। তাদের ছোঁড়া দুইটি গুলি ঠিকাদার নাজমুল আহমেদের ঘরের দরজায় লাগে। এ ঘটনায় কেউ আহত হয়নি।
