ঘোড়ার পিঠে চড়া হিমুর ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অনেক ইতিহাসবিদ তাকে ‘মধ্যযুগের সমুদ্রগুপ্ত’, কেউ কেউ আবার ‘মধ্যযুগের নেপোলিয়ন’ বলেও উল্লেখ করেন

ভারতজুড়ে যখন মুসলিম শাসকদের প্রতাপ বাড়ছে, সেই মধ্যযুগে অল্প সময়ের জন্য ‘হিন্দু রাজ’ প্রতিষ্ঠার কৃতিত্ব দেওয়া হয় তাকে, যার নাম ছিল হিমু এবং ছিলেন ভারতের হরিয়ানার বাসিন্দা।

জীবনে মোট ২২টি যুদ্ধে বিজয়ী হন তিনি, যে কারণে অনেক ইতিহাসবিদ তাকে ‘মধ্যযুগের সমুদ্রগুপ্ত’ বলে অভিহিত করেছেন। কেউ কেউ আবার তাকে ‘মধ্যযুগের নেপোলিয়ন’ বলেও উল্লেখ করেন।

হিমু যেমন ছিলেন দক্ষ যোদ্ধা, তেমনি ছিলেন বিচক্ষণ প্রশাসক। সহযোদ্ধা থেকে শুরু করে শত্রুপক্ষ—সবাই তার যুদ্ধদক্ষতা স্বীকার করতেন।

প্রখ্যাত ইতিহাসবিদ আর. পি. ত্রিপাঠী তার গ্রন্থ ‘রাইজ অ্যান্ড ফল অফ দ্য মুঘল এম্পায়ার’-এ লিখেছেন, “আকবরের হাতে হিমুর পরাজয় ছিল দুর্ভাগ্যজনক। ভাগ্য যদি তার অনুকূলে থাকত, এই পরাজয় তাকে স্বীকার করতে হতো না।”

আরেক খ্যাতিমান ইতিহাসবিদ আর.সি. মজুমদার শের শাহ-বিষয়ক বইয়ের একটি অধ্যায়––’হিমু – আ ফরগটেন হিরো’ নামে লিখেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *