নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ব্যাপক হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় একটি সামরিক অভিযানের মাধ্যমে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে।

শনিবার ভোরে রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যার মধ্যে সামরিক ঘাঁটিও রয়েছে।

এরপর থেকে মাদুরো জীবিত আছেন কিনা, সেই প্রমাণ দেখার জন্য দাবি করেছে ভেনেজুয়েলা সরকার। তারা সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে এবং দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

মাদুরোকে আটক করা হয়েছে দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে। এর আগে ওয়াশিংটন ক্যারিবিয়ান সাগরে মাদক পরিবহনের অভিযোগে কয়েকটি নৌযানে হামলা চালিয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *