Nandigram: এবার কোন ওষুধে সাড়া দেবে নন্দীগ্রাম? ভোটের মুখে নন্দীগ্রামের স্বাস্থ্যে নজর শাসক-বিরোধী দুই শিবিরের। বঙ্গরাজনীতির হটস্পট নন্দীগ্রামের সূচাগ্র মেদিনীতে তাই ভোটবছরের শুরু থেকেই দড়ি টানাটানি শুরু হয়েছে। এবার সেবার প্রতিযোগিতায় মুখোমুখি শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবার মডেলেই আগামী ১৫ জানুয়ারী নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকে সেবাশ্রয় শিবির উদ্ধোধন করবেন অভিষেক। তৃণমূলের এই সেবাশ্রয়  প্রস্তুতির আগেভাগেই গতমাসে নন্দীগ্রাম ১ এ স্বাস্থ্যশিবিরের আয়োজন করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু। আর আজ নন্দীগ্রাম ২এর দাউদপুরে ফের আরও একটি স্বাস্থ্যশিবিরের আয়োজন শুভেন্দুর উদ্যোগে। প্রায় দেড় হাজার নন্দীগ্রামবাসীর চিকিৎসা পরিষেবার জন্য কলকাতা থেকে টিম নিয়ে আসছেন বিজেপির চিকিৎসক নেত্রী অর্চনা মজুমদার।

Select Live Blog: 
Breaking News LIVE Update: সরকারি জমি হস্তান্তর! দুর্নীতি মামলায় গ্রেফতার পুরপ্রধান…
Live Blog Date: 
Saturday, January 3, 2026 – 09:15



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *