জঙ্গলমহলের জেলা পশ্চিম মেদিনীপুরে অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৮। অ্যাডিশনাল ইনস্পেকটর, পিএ টু মেম্বার সেক্রেটারি, অ্যাসিসট্যান্ট, পিয়ন সহ একাধিক পদে কর্মী নেওয়া হবে। যোগ্য প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউ মারফত বাছাই করা হবে। মাসিক বেতন শুরু হচ্ছে ৮ হাজার টাকা থেকে এবং সর্বাধিক ১৫ হাজার টাকা পর্যন্ত।
চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী,
- অ্যাডিশনাল ইনস্পেকটর পদের শূন্যপদ ১৩, মাসে বেতন ১২,০০০ টাকা।
- অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (Administrative Officer) পদে শূন্যপদ ১, বেতন ১৫,০০০ টাকা।
- PA to Member Secretary পদে শূন্যপদ ১, বেতন ১৫,০০০ টাকা।
- অফিস অ্যাসিসট্যান্ট পদে শূন্যপদ ১, বেতন ১০,000 টাকা।
- পিয়ন পদে শূন্যপদ ২, বেতন ৮,০০০ টাকা।
আবেদনকারীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। কোনও আবেদনমূল্য লাগবে না। যোগ্য প্রার্থীদের নথিপত্র সহ সরাসরি হাজির হতে হবে। ওয়াক-ইন ইন্টারভিউ হবে The Office Chamber of the Additional District Magistrate (Panchayet), Paschim Medinipur দফতরে।
ইন্টারভিউয়ের তারিখ
- ৩ জানুয়ারি ২০২৬: শুধুমাত্র অ্যাডিশনাল ইনস্পেকটর পদের জন্য
- ১৭ জানুয়ারি ২০২৬: অন্যান্য সব শূন্যপদের জন্য
চাকরি-ইচ্ছুকদের অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে —
paschimmedinipur.gov.in
