Siliguri: শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির বাঞ্ছাভিটায় রেশনের চাল না পেয়ে রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ গ্ৰামবাসীদের! অভিযোগ, গত কয়েক মাস ধরেই দুয়ারে রেশন ক্যাম্পে পর্যাপ্ত রেশনের সামগ্রী দেওয়া হচ্ছে না। সময় না জানিয়ে নিজের ইচ্ছে মত রেশন সামগ্রী দেওয়া হচ্ছে বলে জানাচ্ছেন এলাকাবাসীরা। গতকাল (সোমবার) এলাকার বাঞ্ছাভিটায় শুধু আটা দেওয়া হলেও চাল সহ অন্যান্য সামগ্রী না দেওয়ায় রেশন ডিলারকে রাত ৮টা পর্যন্ত আটকে বিক্ষোভ দেখান গ্ৰামবাসীরা। পরবর্তীতে সরকারি চালের পরিবর্তে কেনা এটা প্রদান করা হলে বিক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। খবর পেয়ে ব্লক খাদ্য সরবরাহ পরিদর্শক ও খড়িবাড়ি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। পরে খাদ্য পরিদর্শকের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেয় উপরোক্তারা। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *