MIM: মিম দলে যোগ দিচ্ছেন কংগ্রেস,তৃণমূল ও বাম কর্মীরা। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্তোষ কেশরী মিম দলে যোগ দিলেন। পাশাপাশি মালদার চাঁচল ১ ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু অধ্যুষিত ঘগাড়পাড় এলাকার শতাধিক বাসিন্দা তৃণমূল ও বাম দল ছেড়ে মিম পার্টিতে যোগ দিলেন। বিধানসভা নির্বাচনের আগে মিম দলের উথল মালদা জেলার রাজনীতিতে নতুন করে সমীকরণ তৈরী করছে।
